নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন দোহার উপজেলা বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সদস্যরা।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘুলা বাজারে প্রায় আট’শ দরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
দোহার উপজেলা বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সদস্যরা বলেন, আমরা গত চার বছর ধরে হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে আসছি। সেই ধারাবাহিকতায় এবারও আমরা ঈদের দিন খাবার বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
সদস্যরা আরও বলেন, আমাদের এই ব্যতিক্রমি উদ্দ্যোগকে সফল করতে সংগঠনের প্রত্যেকটা সদস্য আর্থিক সহোযোগিতার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এসকল মানুষের পাশে থাকতে পেরে গর্বিত। তাই আমরা সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই, আপনারাও দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতায় হাসি ফোটবে একটি মুখের।
এসময় দোহার উপজেলা বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
