সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে “মা” দিবস উদযাপন হয়েছে। রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,ইউএনও দিপন দেবনাথ,সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব,মহিলা বিষয়ক কর্মকর্তা রওশান আরা,জাতীয় মহিলা সংস্থা সিংগাইর উপজেলা শাখার চেয়ারম্যান আনোয়ারা খাতুন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার প্রমুখ।
