দোহারে দুই নারীসহ আরও তিন রোগি শনাক্ত, মোট আক্রান্ত ৩৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় একদিনে দুই নারীসহ আরও তিনজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, রোববার ভোরে পাওয়া পরীক্ষার ফলাফলে তারা নতুন করে ওই তিন রোগি আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

আক্রান্তরা উপজেলার বিলাসপুর, কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তারা ওই তিন ইউনিয়নের বাসিন্দা। 
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে। মৃত্যুবরণ করেছেন দুইজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. জসিম জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এক সপ্তাহ আগে একদিনে দোহার থানার যে ষোলো পুলিশ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বর্তমানে তারা ঢাকার পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা ভালো বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *