স্টাফ রিপোর্টার : ঢাকার দোহার উপজেলার সাতভিটা দারুস সালাম জামে মসজিদ ও এমদাদিয়া মাদ্রাসার কমিটি গঠিত হয়েছে। মোট ৪২জন সদস্যের উক্ত কমিটিতে সকল মুসল্লিদের সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ. জব্বার মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন (রিপন মোল্লা)।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজাহার মোল্লা, জয়নাল খান, আ. রব খান, শহিদুল মোল্লা এবং সহ-সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর মোল্লা এবং আ. হক মোল্লা।
এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ, সহ-কোষাধ্যক্ষ, দাতাগণ, উপদেষ্টাগণ, সদস্যগণ এবং মসজিদ-মাদ্রাসার তত্ত্বাবধানে কাজের জন্য মোট ৪২ সদস্যের কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, এই কমিটি আগামী ৩ বছরের জন্য কার্যকর থাকবে।
