দোহারে ডি-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক অবহিতকরণ সভা

ঢাকার দোহার উপজেলায় দাপ্তরিক কাজে ডি-নথি (ডিজিটাল নথি) ব্যবহার এবং ওয়েব পোর্টাল বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডি-নথির কার্যকর ব্যবহার এবং তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ নওসীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *