দোহারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কর্মীসভা ও আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কর্মীসভা ও উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার সুতারপাড়া বাজার এলাকায় এ কর্মীসভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়।
কর্মীসভায় কাজল সূত্রধরের সভাপতিত্বে ও মাহমুদ নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, প্রকাশ দত্ত।
দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্বগতি, সারের দাম বৃদ্ধি, রাষ্ট্র পরিচালনায় সাম্রাজ্যবাদী স্বার্থে দেশী বিদেশী ঋণ গ্রহণ এবং অবাধ লুটপাটের বিরুদ্ধে জোর গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তরা ।
কর্মীসভার মাধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টর মাহমুদ নাহিদকে আহবায়ক রনি আহমেদ ও মশিউর রহমান (উদ্যম) কে যুগ্ম আহবায়ক এবং কাজল সূত্রধর, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, আব্দুর রাজ্জাক, সাইফুল খান, আব্দুল্লাহ আল নোমান ও শফিকুল ইসলামকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দোহার উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *