আব্দুর রাহিম: ঢাকার দোহার উপজেলায় জাতীয় মানবাধিকার বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সর ২য় তলায় দোহার-নবাবগঞ্জ শাখা জাতীয় মানবাধিকার ইউনিটি সংস্থা আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহার-নবাবগঞ্জ শাখার জাতীয় মানবাধিকার ইউনিটি সংস্থার সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, পৌরসভা কাউন্সিলর ওয়াসিম চোকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, জাতীয় মানবাধিকার ইউনিটি সংস্থার উপদেষ্টা জববার মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আ. কুদ্দুস চোকদার, সহ-সভাপতি মো. পিন্টু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পদক মো. মোস্তফা, অর্থবিষয়ক সম্পাদক নূর আলম, দপ্তর বিষয়ক সম্পাদ মো. রাজিব হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচারবিষয়ক সম্পাদ মো. আরিফ হোসেন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা ইসলাম তুন্নি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা সায়মা আক্তার কণাসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার ইউনিটি সংস্থার সহ- সভাপতি মাওলানা হারুন উর- রশিদ
