দোহারে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় চিহ্নিত মাদক কারবারি মো. রনি (৩৫) কে ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত রনি উপজেলার নাগেরকান্দা গ্রামের আ. ছালামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দোহার থানা পুলিশের এসআই নান্টু কৃষ্ঞ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলাসপুর জোড়া ব্রীজ সংলগ্ন কবরস্থান সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, গ্রেফতারকৃত মো. রনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। বৃহস্পতিবার সকালে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *