নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৫শে এপ্রিল) উপজেলা ও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও গরীব পথচারীদের মাঝে দোহার থানার মোড়ে ও জয়পাড়া রতন চত্ত্বরে প্রায় ৫শত লোকের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা শেখ রাসেল পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর আহমেদ, সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবর, সাংগঠনিক সম্পাদক আকাশ, পৌরসভা শেখ রাসেল পরিষদের সভাপতি শের আলী, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ।
