মো.কামাল হোসেন : ঢাকার দোহারে পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে কার্তিকপুর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন আইনে মোট ৯ টি মামলায় ১৮০০০ টাকা জরিমানা করা হয়।
মঙলবাল বিকেলে কার্তিকপুর বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট তানিয়া তাবাসসুম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
রমজানে বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিসস্ট্রেট তানিয়া তাবাসসুম।
