দোহারে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে জানুয়ারি) উপজেলার জয়পাড়া কলেজ মাঠে ‘দোহার অর্গানিক এগ্রো’ এর আয়োজনে দিনব্যাপি এই উৎসবের আয়োজন করা হয়।

‘দোহার অর্গানিক এগ্রো’ এর এডমিন রাজিব শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। ‘দোহার অর্গানিক এগ্রো’ এর এডমিন নজরুল ইসলাম খান, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী হর্টিকালচারিস্ট কালাম খান, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, জয়পাড়া কলেজের শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক মুক্ত উৎপাদিত শাক সবজিসহ পিঠার স্টলে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করতে দেখা যায়। স্টল গুলোতেও ছিলো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভীড়।

এসময় আমন্ত্রিত অতিথিরা এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *