নবাবগঞ্জে প্যারাগন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্যারাগন হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার নামে এক বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের  অবহেলায় নবজাতকের  মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে অভিযোগ করেন  নিহত নবজাতকের মামা রাব্বি  হোসেন  ও নানী জায়দা বেগম।
রাব্বি হোসেন জানান, আমার  বোন সুরুভি (৩২) গর্ভবতী  হওয়ার পর থেকে  এই হাসপাতালের  চিকিৎসক  নাসিমা  সুলতানার অধীনে চিকিৎসা  নিয়ে  আসছেন।  সময় কাছাকাছি  হওয়ায়  চিকিৎসকের পরামর্শে  বোনকে ডেলিভারির জন্য আজ সকালে  ভর্তি করা হয়।  নার্স সেলাইন দিয়ে  প্রাথমিক  চিকিৎসা সেবা শুরু করেন।  কিন্তু  রোগীর  অবস্থা অবনতি হলে  তাদেরকে জানানো হলেও কোনো গুরুত্ব দেয় নি।  অবস্থা আরও অবনতি হলে  ঢাকা নেওয়ার  পরামর্শ দেন।  এরমধ্যে দুই বার  আলট্রাসোনোগ্রাফী করানো হলে তারা জানায় রোগী ও নবজাতক উভয়েই ভালো আছে ।
রাব্বি হোসেন আরও জানান, সময় যাওয়ার  সাথে সাথে  আমার  বোনের  অবস্থা  আরও  গুরুতর হয়। পুনরায়  আলট্রাসোনোগ্রাফী করানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ  বিকেল তিনটায় নবজাতকের মৃত্যুের খবর  জানায়। পরে অপারেশন করে মৃত  নবজাতকে বের করে আনে। বর্তমানে  আমার বোন এই হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আছেন  ।
ভুক্তভোগী রোগী সুরুভির  বাড়ি  উপজেলার গালিমপুর ইউনিয়নের সোনাহাজরা জবু খালি গ্রামে।
নবজাতকের  নানি জায়দা বেগম অভিযোগ করে বলেন,  হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমাদের  নবজাতকের মৃত্যু হয়েছে। তারা যদি  সঠিক সময়ে সঠিক ভাবে  চিকিৎসা সেবা  দিতো তাহলে  হয়তো আমার মেয়ের নবজাতক সন্তানের মৃত্যু হতো না।  আমরা পরিবারের পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে প্যারাগন হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের পরিচালক  মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি পরে  জানাচ্ছি বলে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *