দোহারে ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণে তিন মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া থেকে ইয়াবাসহ জানে আলম (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে জয়পাড়া থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবক  ঐ এলাকার মৃত আব্দুল খলিলের ছেলে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জয়পাড়া এলাকা থেকে ইয়াবা সহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে অটককৃত যুবক জানে আলমকে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর ১৬ নং ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *