নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ ফারজানা বেগম (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফারজানা উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া (পল্লী বাজার) গ্রামের মো. শিপন মোল্লার স্ত্রী।
র্যাব-১১, সিপিসি-১,মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১,মুন্সিগঞ্জের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার জয়পাড়া থানার মোড়ে অবস্থিত সেন্টার ছিফ এর সামনে থেকে মাদক বেচাকিনির সময় ফারজানাকে র্যাব গ্রেপ্তার করে।
এসময়ে তার কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফারজানার বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
