নওগাঁয় বৃদ্ধর মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের হালিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার কৃত মারা যাওয়া বৃদ্ধ ওই গ্রামের মৃত জয়দেব মংলার ছেলে টেপু মংলা (৭০)।

টেপুর ছেলে সিরাজ জানান, গত রাতে বাবা নিজ বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। সকালে প্রতিবেশী নিরঞ্জন ও তার স্ত্রী তাকে  আমাকে ডেকে বলেন যে, তর তার বাবা  মনে হয় মারা গেছেন ।এরপর আমি  বাইরে এসে দেখি  বাবা মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *