দোহারে ইসলামী শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির মেম্বারের সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হাওলাদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দলোনের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *