দোহারে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

ঢাকার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে ড. ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বেপারীর নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দল-মত নির্বিশেষে ড. ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বেপারীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম।
এ সময় বক্তারা বলেন, শামীম বেপারী একজন শিক্ষিত ও একজন পিএইচডি করা লোক- এটা তার একমাত্র পরিচয় নয়। আসলে, তার এই নারিশা ইউনিয়নের প্রতি আলাদা করে টান ও আগ্রহ রয়েছে, সেটাই তার বড় পরিচয়। এইজন্য তিনি এ এলাকার যোগ্য একজন প্রার্থী।
দোহার  উপজেলা  ছাত্রদলের সাবেক সহ- সহসভাপতি আক্তার উজ্জামান সোহেল বেপারী ও  যুবদল নেতা শাহাদাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জীবন বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা খন্দকার আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদ, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ , বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন, গাজি মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *