নিজস্ব প্রতিবেদক: দোহার পৌরসভার উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান অতিথি দোহার-নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমান দোহার পৌরসভার বিগত সময়ের উন্নয়ন ও বর্তমানে চলমান উন্নয়ের বিভিন্ন বিষয় নিয়ে পৌর প্রশাসক ও মেয়র এবং কাউন্সিলদের সাথে মতবিনিময় করে। উক্ত আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা উঠে আসে।
দোহার পৌরসভাকে মডেল পৌরসভার ও অত্যাধুনিক শহরে রুপদানে সর্বোচ্চ সহায়তা করবেন বলে জানান দোহার নবাবগঞ্জের সাংসদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দোহার পৌরসভার প্রশাসক আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিএইচ এবং প্রকল্প পরিচালক মো.ওয়াজেদ আলী, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলামগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল,নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমাছ উদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানসহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
