সিংগাইরে সম্মেলনে এসে হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রবীন আ’লীগ কর্মী

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ত্রি-বার্ষিকী সম্মেলনে যোগ দেয়া প্রবীন আ’লীগ কর্মী ফুলচান খলিফা(৬৭) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। নিহত-ফুলচান খলিফা উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত নাছিরউদ্দিনের ছেলে।

আজ শনিবার(৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়,যেখানে আ’লীগের সম্মেলন সেখানেই ছুটে গেছেন ফুলচান।তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মানিকনগর এলাকা থেকে একটি মিছিল নিয়ে যোগদেন সম্মেলনে।

সেই মিছিল সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে পৌঁছালে প্রবীন এ কর্মী হঠাৎ মাটিতে লুটে পরে। তাৎক্ষনিক তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *