নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোহার থানা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানের শুরুতে উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। পাশাপাশি দোহারের সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা করা হয়। কিশোর গ্যাং ও অনিয়ন্ত্রিত ভাবে মটরসাইকেল চালানো বন্ধে গুরুত্ব দেন বক্তারা। এসময় দোহারের প্রতিটি ইউপি চেয়ারম্যান, মেম্বার ,কাউন্সিলর, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
