দোহার গণকল্যাণ সোসাইটি কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার জয়পাড়ায় দোহার গণকল্যাণ সোসাইটি কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এবং বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক এস.এম. বিপ্লব হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি আর) ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি ও দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা এ্যাডভোকেট রমজান আলী শিকদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এসপি মজিবুর রহমান, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, টেলিফোন অপারেটর রবি আজিয়াটার লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কোম্পানী কনসালটেন্ট ও ঢাকা ইয়ং ট্যাক্স ল-ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট ফিরোজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালাম, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার গণকল্যাণ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, সহ-সভাপতি কিরন হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক ভবতোষ রাজবংশী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সালমান, দপ্তর সম্পাদক রিপন শরিফ, আইসিটি সম্পাদক সোহেল মাহমুদ, সদস্য আওলাদ হোসেন রিয়াদ, বাবুল হোসেন, জামিলুর রহমান, আদনান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহাদী হাসান ও আওলাদ হোসেন রিয়াদ।
এ সময় প্রধান অতিথি ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান দোহার গণকল্যাণ সোসাইটির সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *