টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলায় পূর্ব শক্রতার জেন ধরে ৬৫ টি ফলজ ও বনজ গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ভুক্তভোগী সোহেল সরদার বাদী হয়ে ২৭শে ডিসেম্বর শনিবার বিকালে নিহার ছৈয়াল, মিন্নান ছৈয়াল, ইকবাল ছৈয়াল সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন ।
জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সোহেল সরদারের সাথে পাশের বাড়ীর নিহার সৈয়াল গংদের সাথে বিরোধ চলে আসছে । ২৬শে ডিসেম্বর রাতে তার রোপনকৃত প্রায় ৪০ টি আকাশি গাছ ও ১৫টি আম গাছ রাতের আঁধারে কর্তন করে নিহার সৈয়াল গংরা । সোহেল সরদার বলেন, আসামিদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে । তাদের সাথে মুন্সীগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে । এরই জের ধরে আমার রোপনকৃত গাছ গুলো কর্তন করেছে । তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
