ঢাকার দোহার উপজেলায় ঝুকিপূর্ণ সেতু হিসেবে চিহ্নিত জয়পাড়া সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহনসহ সাধারণ জণগণের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দোহার পৌরসভা কর্তৃপক্ষ। এর আগে ৩০ জুন (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে জুন মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা যায়, সেতুটি বর্তমানে খুবই ঝুকিপূর্ণ হওয়ায় যেকোনো সময়ে বড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে দ্রুত কার্যকর সতর্কতা অবলম্বন হিসেবে জনস্বার্থে এ সিধান্ত গৃহীত হয়।
