গুরুতর অসুস্থ প্রবীণ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম অনু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের সুতারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম অনু চৌধুরী (৬৭) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে অনি চৌধুরী নববাংলাকে জানান, গত মার্চ মাসের ১৭ তারিখ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এরমধ্যে সফলভাবে তার মাথায় অপারেশন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, এখনো কিছু পরীক্ষা-নিরিক্ষার রিপোর্ট বাকি রয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও স্বজনেরা।

তার সুস্থতা কামনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল জানান, অহিদুল ইসলাম অনু চৌধুরী দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জরিত। এছাড়া আমরা অনেক বছর ধরে একসাথে চলেছি। দ্রুত সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এটাই প্রত্যাশা করি।

উল্লেখ্য, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দীর্ঘসময় আওয়ামী রাজনীতির সাথে জরিত থেকে দলের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেন অহিদুল ইসলাম অনু চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *