গজারিয়ায় বেসরকারী একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত- ১৩ 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেনদি এলাকায় বেসরকারী শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের একটি নির্মানাধীন একতলা ভবনের ছাদ ধসে অন্তত ১৩ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান,দুর্ঘটনার খবর শোনে শনিবার দুপুর দেড়টার দিকে তারা ঘটনা স্থলে পৌঁছান। তারা আসার আগেই অন্যান্য শ্রমিকেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। তবে ধ্বংস স্তুপের নীচে আর কোন শ্রমিক আছে কিনা সেই জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন দুর্ঘটনায় কবলিত ১৩ জনকে তারা চিকিৎসা দিয়েছে পর্যায়ক্রমে আরো আহত শ্রমিকেরা আসছে। আর গুরুতর কয়েকজনকে  স্থানীয় হাসপাতালে আনার আগেই ঢাকা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *