ক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোহারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলা সরল সংঘ ক্লাবে সুজন বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্লাবের সদস্যসহ স্থানীয়রা।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে লটাখোলা এলাকায় আঞ্চলিক সড়কে মানববন্ধনে অংশ নেয় ঐ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার প্রায় তিন শতাধিক মানুষ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পরে লটাখোলা সরল সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাশঁতলা এলাকায় এসে কর্মসূচির সমাপ্তি করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ইমরান কাজী,সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আনসারী,সাবেক সমাজকল্যাণ সম্পাদক মিন্টু ভূইঁয়াসহ হামলায় আহত পরিবারের সদস্যরা।
উল্লেখ্য,গত ২ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সুজন ওরফে ফল সুজনের নেতৃত্বে লটাখোলা সড়ল সংঘ ক্লাবে প্রবেশ করে স্থানীয় আলম ও রাহাত নামে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকরীদের বিচরের দাবিদে রাস্তায় নামে মানববন্ধনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *