কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) শাহাদাৎ হোসেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, তারা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
