কেরানীগঞ্জে ১৮কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের বাঘাপুর এলাকা থেকে ১৮কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ তরিকুল শেখ (২২) ও মোহাম্মদ জোয়ান শরীফ (১৯)। র‍্যাব-১০ মিডিয়া সেল আজ বিকেলে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

র‍্যাব সুত্রে আরো জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত রোববার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরের বাঘাপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ১৮ কেজি গাঁজাসহ মোহাম্মদ তরিকুল শেখ ও মোহাম্মদ জোয়ান শরীফকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ৪ টি মোবাইল ও নগদ-৩,৪৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *