কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ কেরানীগঞ্জে এক স্বাস্থ্যকর্মীসহ আরও ছয়জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৮৯ জনে। নতুন আক্রান্ত এ ছয়জনের মধ্যে চারজনের বাড়ি জিনজিরা ইউনিয়নে। এ চারজনের মধ্যে একজনের বাড়ি জিনজিরা শহীদ নগর এলাকায়। তার বয়স ৫০বছর। অন্য একজনের বাড়ি জিনজিরা জুম্মা মসজিদ রোড এলাকায়। তার বয়স ২৮বছর। আরেকজনের বাড়ি জিনজিরা গার্লস স্কুল রোডে। তার বয়স ৫৫বছর।
অপরজনের বাড়ি কুশিয়ারবাগ ফয়েজ নগর এলাকায়। তার বয়স ৪০ বছর। বাকী দুইজনের মধ্যে একজনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায়। তার বয়স ৪০বছর। অন্যজন হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তার বয়স ৪২বছর। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসোইন আজ রোববার (২৬এপ্রিল) রাত ৮টায় এতথ্যটি নিশ্চিত করেছেন।
