কাজী জোবায়ের আহমেদঃ করোনা পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্তদের ৬০০ পরিবারের মাঝে রমজান এর শুরুতেই বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।
শুক্রবার (২৪ এপ্রিল ) সকালে দোহার পৌরসভা সংলগ্ন তার নিজ বাড়ি থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়।একই পদ্ধতিতে ইফতার সামগ্রী বিতরণ কাজ চলমান থাকবে।
এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল,বেসন ১ কেজি, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি করে মুড়ি প্রদান করা হয়। এর আগে বিলাশপুর তার বাড়ি থেকে হতদরিদ্র,কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারে বিতরণ করেন খাদ্যসামগ্রী ও নগদ টাকা। এছাড়া করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে কয়েকজন কৃষককে তার নিজের জমি চাষাবাদের জন্য ঘোষণা দেন।
লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, আমি সব সময় দোহার বাসির পাশে ছিলাম এখনো আছি। করোনা পরিস্থিতিতে এমন সংকটময় অবস্থায় শুরু থেকেই দোহারের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করেছি।
তিনি আরও জানান, দরিদ্র ও মধ্যবিত্তদের প্রতি সম্মান রেখে আমরা কোনো ফটোসেশন করিনি। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গোপনীয়তার রক্ষা করে মধ্যবিত্ত ও দরিদ্র ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী উপহার হিসাবে পৌঁছে দিয়েছি। পুরো রমজান মাসেও আমার এ সকল কর্মকান্ড চলমান থাকবে এবং যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় আমার সাধ্য মত দোহার বাসির পাশে থাকবো।
