কেরানীগঞ্জে শিশু শ্রম নিরসনে অংশীজন সভা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে শিশু শ্রম নিরসনে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে  সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার ফাউন্ডেশন এর মহাসচিব জেড এম কামরুল আনাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার আমেনা মারজান, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমিতি লিমিটেডের সভাপতি স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক মুসলিম ঢালী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর দিপা দত্ত ডাইফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *