কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে সরকারিভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে লিফলেট বিতরণ ও পরিকল্পিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ঢাকা জেলার সভাপতি মোঃ রফিক খান ও সাধারণ সম্পাদক এ.আর আশিক চৌধুরীর নেতৃত্বে সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এই লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয় সহসভাপতি মোঃ নাজিম ,সাধারণ সম্পাদক আক্কাস ও উপদেষ্টা মোঃ জামাল হোসেন।
