কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি
কেরানীগঞ্জের ঘাটারচরে মিলিনিয়াম সিটিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের (জোন-৫) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে অনুমোদনহীন একাধিক স্থাপনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মিলেনিয়াম সিটিতে থাকা বহুতলা বিশিষ্ট কয়েকটি পাকা স্থাপনার আংশিক অংশ ,কয়েকটি টিন সেট স্থাপনা, আধাপাকা স্থাপনা,বিভিন্ন প্লটের সীমানা প্রাচীরসহ একাধিক স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। রাজউকের প্রধান নগর পরিকল্পনাবীদ আশরাফুল ইসলাম জানান, ড্যাপের আওতায় থাকা জলাশয় ভরাট করে সেখানে অবৈধভাবে আবাসিক সিটি গড়ে তোলা হয়েছে। এছাড়া এই সিটিতে রাজউকের অনুমোদন ছাড়া বিভিন্ন স্থাপনাও নির্মাণ করা হয়েছে। এসব কারণে এই সিটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রাজউকের (জোন-৫) পরিচালক হামিদুর রহমান, নারায়ণ খিসা,রাজউকের উপনগর পরিকল্পনাবিদ মোস্তাফিজুর রহমান ও অথরাইজড পরিচালক মেহেদী হাসান প্রমূখ। সকাল ১১ টায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যাপক সংখ্যক যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
