সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে ব্যাড মিন্টন টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে আল খিদমাহ তরুন কাফেলার সার্বিক সহযোগীতায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের উচু ব্রীজ সংলগ্ন মাঠে সিংগাইর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ ব্যাড মিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,সায়েস্তা ইউনিয়ন গণ পরিষদের আহবায়ক আনিছ মোল্লার। এসময় মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান দেওয়ান বিকাশ ও মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,মাদক ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। খেলাধূলায় শরীর স্বাস্থ্য, মনমানসিকতা ভালো থাকে। তাই খেলাধুলার প্রতি মনোযোগী হলে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। পরিশেষে সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ডুবাই প্রবাসী আরিফুল ইসলাম(মিষ্টার মোল্লা),সিংগাইর উপজেলা গণপরিষদের আহবায়ক দেওয়ান মো.আলামিন,সদস্য সচিব হাবিবুর রহমান হাবু, সায়েস্তা ইউপি সদস্য মো.মহিদুর রহমান,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাড মিন্টন খেলায় রাসেল ফকির ও কাউসার গ্রুপের মধ্যে প্রতিযোগীতায় রাসেল ফকির গ্রুপ চেম্পিয়ান হন। পরিশেষে চেম্পিয়ানদের হাতে ১ টি ২৪ ইঞ্চি টিভি ও রানার্স আপদের হাতে ১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন অতিথিরা তুলে দেন।
