কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় মনুবেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর মোড়ালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচ-কাওয়াজের অভিবাদন গ্রহন করেন। এই অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *