কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা- মাওয়া মহাসড়কে কেন্দ্রীয় করাাগারের সামনে প্রিজন ভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ৩ পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সারে ১০টায় এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মিল ব্যারাক পুলি লাইনে কর্মরত প্রিজন ভ্যানে থাক এসআই মো. মজিবর ও এসআই আমিনুল ইসলামের নাম জানা গেছে।
প্রিজন ভ্যানের চালকসহ অপর আহত ৩ জনের নাম জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজার বাগ পুলিশ হসাপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় রাজধানীর মিল ব্যারাক পুলিশ লাইন থেকে প্রিজন ভ্যানটি কেন্দ্রীয় কারাগারের দিকে আসছিল। প্রিজন ভ্যানটি কারাগারের সামনে আসামাত্র বিপরীত দিক শরীয়তপুর থেকে আসা ঢাকাগামী পদ্মা ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের সময় পুলিশ প্রিজন ভ্যানটি মহাসড়কের উপর উল্টে পরে যায়। পরে ঢাকা জেলা পুলিশের একটি রেকার এনে পুলিশের গাড়ীটি উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ দুলাল জানান সকাল সারে নয় টায় সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর এলাকায় মহা সড়কের উপরে পুলিশের প্রিজম ভ্যান ও পদ্মা ট্রাভলর্স নামে ২টি গাড়ি মহাসড়কের উপর বিধস্ত অবস্থায় পরে থাকতে দেখতে পায়। ঢাকা জেলা টিআই পিযুষ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান পুলিশের ভ্যানটি ঢাকা জেলার পুলিশের রেকার দিয়ে উদ্ধার কার হয়েছে। তদন্ত সাপেক্ষ এব্যাপারে মামলা নেওয়া হবে।
