মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মেঘুলায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার বাদ জুমা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ন্যাশনাল ব্যাংক এর সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী।

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি আলহাজ হাফেজ মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি আলহাজ হাফেজ রুহুল আমীন দেওয়ান, সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ সাকী, নারিশা ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আব্দুস সালাম শাহীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মুফতী সানিম আশরাফ দোহারী, অর্থ সম্পাদক মাওলানা লুতফুর রহমান, দফতর সম্পাদক মুফতি আসাদুজ্জামান, মিডিয়া সম্পাদক মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভারতের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *