কেরানীগঞ্জে টিকাদান কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য সচিব

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে টিকাদান কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি আজ সোমবার দুপুরে শাক্তা ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্র,নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণ টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম পদির্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম,ঢাকা বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. মোঃ বেলাল হোসেন, ঢাকা বিভাগের উপ-পরিচালক(স্বাস্থ্য) ডা. আবু হানিফ, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মোহাম্মদ মাইনুল আহসান, অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) মো. আব্দুল্লাহ রনি ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. আবু ছালাম মিয়া প্রমুখ।

পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও বলিষ্ট নেতৃত্বের কারনেই আমরা সারা দেশব্যাপী সফলতার সাথে টিকা প্রদানে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *