নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা-উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে এ উপহার তুলে দেওয়া হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে ‘জয় বাংলা, স্লোগান জনগণকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল, বাঙালি জাতির হৃদয়ে শিহরণ জাগিয়েছিল। বীর বাঙালির রক্তে কাঁপন ধরিয়ে দিয়েছিল। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠত পুরো বাংলা।
মুক্তিযোদ্ধারা আরও বলেন জয় বঙ্গবন্ধু’ বিশ্ব কাঁপানো এক স্লোগান। এর আগে বাঙালি জাতি কখনো এত তাৎপর্যপূর্ণ স্লোগান দেয়নি। একাত্তরের যুদ্ধক্ষেত্রে সব গোলাবারুদের চেয়েও হাজার গুণ শক্তি জুগিয়েছে ৭ই মার্চের ভাষণ এবং তার সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। এ ‘জয় বাংলা, স্লোগান বাংলার জাগ্রত জনতার উদ্বেলিত চিত্তকেই শুধু তুলে ধরেনি এ স্লোগানই স্বাধিকার থেকে স্বাধীনতার চেতনা শাণিত করেছে।
জয় বাংলা কে জাতীয় স্লোগান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা ।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা যুদ্ধকালীন কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোহাম্মদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন প্রমুখ।
