কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মেরীস্টোপস কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেরীস্টোপস এর আয়োজনে আজ শনিবার দুপুরে জিনজিরাস্থ কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে মেরীস্টোপস এর সেবার মান সর্বত্র কিভাবে পৌঁছে দেয়া যায় সে জন্য প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় মেরীস্টোপস বাংলাদেশের উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত থেকে মেরীস্টোপস এর স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় তারা বলেন, সারা পৃথিবীতে ৩৭টি দেশে মেরীস্টপস মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশেও ১৪১টি মেরীস্টপস এর শাখা ছিল। কিন্তু গত ৪বছর ধরে বাহিরের সাহায্য না পাওয়ায় শুধু নিজেদের অর্থায়নে মাত্র ৪০টি শাখা পরিচালিত হচ্ছে। ২০১৩ থেকে ২০২১সাল পর্যন্ত সারা দেশে প্রায় আড়াইকোটি নারী মেরীস্টপস এর মাধ্যমে স্বাস্থ্য সেবা পেয়েছে। বাংলাদেশে তাদের ৫৮৫জন জনবল রয়েছে। মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবার মান নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যাক্তিত্ব জামিল আহমেদ,মেরীস্টপস এর ডিরেক্টর একটারনাল রিলেশন ও নিউ বিজনেস ডেভেলমেন্ট ফারহানা আহমেদ, জেনারেল ম্যানেজার এইচ আর ও এডমিন শিমুল চক্রবর্তী, ম্যানেজার ক্লিনিক অপারেশন উজ্জল কুমার কুন্ড, ডা. রাহানা সরদার,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সহসভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় কেরানীগঞ্জে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিয়িার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
