কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকা জেলা প্রশাসনের আন্তঃজেলা কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আন্তঃউপজেলা ইউনিয়ন ভিত্তিক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)আফতাব আহমেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার ঊেস,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান,নয়াবাজর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া ও সিরাজ নগর উচ্চ বিদ্যালয়েে প্রধান শিক্ষক ও কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় কাবাডি প্রতিযোগিতায় আগানগর ইউনিয়ন ভার্সেস কোন্ডা ইউনিয়ান,বালক ভলিবল প্রতিযোগিতায় সোনাকান্দা উচ্চ বিদ্যালয় ভার্সেস আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় ও বালিকা ভলিবল প্রতিযোগিতায় জিনজিরা পাইলট উচ্চ বিদ্যালয় ভার্সেস কেরানীগঞ্জ গার্লস স্কুল অংশ নেয়।
