কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে অবৈধ পোস্টার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের নেতৃত্বে আব্দুল্লাহপুর এলাকায় এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আব্দুল্লাহপুর এলাকায় বিভিন্ন ভবনের দেওয়ালে ও রাস্তাঘাটের পাশে লাগানো বিভিন্ন অবৈধ নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়। এই যৌথ বাহিনীর অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন, র্যাপ -১০ এর পরিচালক(মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক সকল নির্বাচনী পোষ্টার, ব্যানার ও ফেস্টুন সরানোর ৪৮ঘন্টা পার হওয়ার পরেও যারা তাদের নিজ দায়িত্বে এসব পোষ্টার, ব্যানার ও ফেস্টুন সরাযনি সেসব পোষ্টার,ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেককে ফোনে বলা হচ্ছে তাদের পোষ্টার ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার জন্য। এই কাজের কেউ ব্যাপ্তায় ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই অভিযানের সময় ভোট কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য তিনটি ভোট কেন্দ্র পরদির্শন করা হয়।
