দ্বিবার্ষিক নির্বাচনে রাণীশংকৈল প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাসিনুজ্জামান মিন্ট ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আব্দুল মজিদ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত এ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. নবাব আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন খায়রুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মাসুদ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু এবং রব্বানী পারভেজ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন লিটন।
এছাড়া প্রচার সম্পাদক পদে মাহবুব আলম তাহের হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল অজিত নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তারুল ইসলাম মুক্তার, মানিক, মোহাম্মদ নয়ন, হাসানুর রহমান, আল মামুন, মিজানুর রহমান,এন্তাজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।

জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে একটি সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রেস ক্লাব–০১ এর কার্যক্রম শুরু হয়। সে কমিটিতে আহ্বায়ক ছিলেন খায়রুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনুজ্জামান মিন্টু। নির্ধারিত সময় শেষে গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ভোটের মাধ্যমে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফ উদ্দিন মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *