কেরানীগঞ্জসহ ঢাকা জেলার ৫টি আসনের ৩১প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি, জামায়াতে ইসলাম, ও ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ভিন্ন রাজনৈতিক দলের ৩১ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কনফারেন্সরুমে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল করিম পার্থীদের হাতে এই প্রতীক বরাদ্দ করেন।

এ সময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে ঢাকা -২ আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছেন আলহাজ্ব আমান উল্লাহ আমান,ঢাকা -৩ আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছেন এিনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা- ১ আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছেন খন্দকার আবু আশফাক, ঢাকা -১৯ আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা -২০ আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছেন তমিজ উদ্দিন।

এ সময় ঢাকা -১ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা- ২-আসন থেকে দাঁড়ি পাল্লা প্রতীক পেয়েছেন কর্নেল আব্দুল হক (অবঃ),ঢাকা -৩ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন অধ্যক্ষ শাহিনুর ইসলাম। এই নির্বাচনে ঢাকা -১ আসন থেকে ৬ জন, ঢাকা-২ আসন থেকে ৩জন, ঢাকা -৩ আসন থেকে ৮জন, ঢাকা -১৯ আসন থেকে ৮জন ও ঢাকা -২০ আসন থেকে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। প্রতীক বরাদ্দের আগে ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম নির্বাচনের আচরণ বিধি নিয়ে প্রার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *