কেরানীগঞ্জ ইকুরিয়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ইকুয়িা এলাকায় ৩ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বর আলহাজ ওহেদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম ভান্ডারী নিজস্ব অর্থায়ণে এসব কর্মহীন অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ডের মীরেরবাগ,টিলাপাড়া,খালপাড়া,,পূর্বপাড়া,মোকামপাড়া,হাজিংসহ অন্যান্য এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।গত একমাস যাবত তারা এভাবে ৫ হাজার ৫’শ কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

এবিষয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওহেদুজ্জামান বলেন,বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে করোনা মহামারীর সময়ে যারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের জন্য আমরা নিজস্ব অর্থায়ণে বিভিন্ন খাদ্যসামগ্রী সহায়তা করে আসছি।

যতদিন মহমারী থাকবে ততদিন আমরা তাদেরকে নিয়মিতভাবে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে যাব। আমার ওয়ার্ডে কাউকে না খেয়ে মরতে দিব না। এসময় আওয়ামী লীগ নেতা হাজী আসাদ উল্লাহ আসাদ ও হাজী মোঃ নাঈম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *