নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ মো. রনি (২২) ও মোঃ রাশেদ (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ এর একটি দল । শুক্রবার বিকেলে( ৩০ জুলাই) তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক, ০১টি মোবাইল ফোন ও নগদ ৫৮০/- (পাঁচশত আশি) টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় র্যাব ১০ এর একটি আভিযানিক দল একটি মাছের ট্রাকে ড্রামের মধ্যে অভিনব কায়দায় মাছ পরিবহনের নামে গাঁজা পাচার করে আসছেগোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে
মোঃ রনি ও মোঃ রাশেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক, ০১টি মোবাইল ফোন ও নগদ ৫৮০/- (পাঁচশত আশি) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মাছের ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
