কেরাণীগঞ্জে নানা আয়োজনে জাতীর জনকের শাহাদাৎ বার্ষিকী পালন

কেরাণীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ইং। দিবসটি পালন উপলক্ষে কেরাণীগঞ্জ আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার নানা কর্মসুচীতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। প্রতিমন্ত্রী এসময় শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে একত্রে আগামীর দেশ গড়তে সহযোগীতা করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সুতিকাগার কেরাণীগঞ্জ। এখানেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রশিক্ষণ ক্যাম্প।

পাকিস্তানি পাক হায়েনারা চালিয়েছে গণহত্যা। হয়েছে সম্মুখ সমর। তাই মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রসঙ্গে কেরাণীগঞ্জবাসী সব সময়ই দুর্বল। কারণ এখানকার প্রবীণ রাজনীতিবিদদের অনেকর সাথেই জাতিরজনকের সরাসরি পরিচয় ছিল। যে কারনে ১৫ আগস্টের কাল রাত্রির কথা তরা ভাবতেই পারেন না। সে জন্য জাতীর জনকের কথা ভেবে শোক চেপে রাখতে কষ্ট হয় কেরাণীগঞ্জবাসীর। ফলে প্রতিবছর ১৫ আগস্ট এলে শোকের ছায়া নেমে আসে কেরাণীগঞ্জে। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও সোমবার সকালে প্রথমে জিনজিরাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন নসরুল হামিদ বিপু এমপি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ম.ই মামুন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজাদ উল্লাহ আজাদ,আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, থানা আ’লীগ নেতা মো.অলিউর রহমান, হারুন অর রশিদ পিন্টু, কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মো.স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক হাজী মো.মুসলিম ঢালী,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন,সাধারণ সম্পাদক রমজান মেম্বার,মো.রাসেল মেম্বার প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে সোমবার আগানগর ইউনয়ন আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গসংগঠন এক গণভোজের আয়োজন করে। আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর নেতৃত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ।

অন্যানের মধ্যে আরোউপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ম.ই মামুন,আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী বীরমুক্তি যোদ্ধা সামসুদ্দিন মাস্টার,ঢাকাজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হক আশু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, থানা আ’লীগ নেতা মো.অলিউর রহমান, হারুন অর রশিদ পিন্টু, কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মো.স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক হাজী মো.মুসলিম ঢালী,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির আহমেদ, আওয়মী লীগ নেতা নাসির উদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তারিফ,ওয়াকিল আহম্মেদ,সাগীর আহম্মেদ,মো.রাজিব প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে সোমবার কদমতলী এলাকায় দোয়া মোনাজাত ও গণভোজের আয়োজন করেন স্থানীয় যুবলীগ। যুবলীগ নেতা মো.ইয়াছিনের নেতৃত্বে আয়োজিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মো.মাহমুদ আলম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, থানা যুবলীগ সাধারণ সম্পাদক ডা.মো.সেলিম,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, যুবলীগ নেতা সামিউল ইসলাম সামু,মো.রফিক, আবুল বাসার প্রমুখ।  দিবসটি পালন উপলক্ষে চড়াইল মাঠ এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দিবসটি পালন উপলক্ষে সোমবার বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগ এক মিলাদ মাহফিল,দোয়া মোনাজাত ও গণভোজের আয়োজন করেন। বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাস্তা  ইউপি চেয়ারম্যান হাজী মো.আশকর আলী, কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মো.স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক হাজী মো.মুসলিম ঢালী, মো.বাবন,শাহজাদা প্রিন্স,কমল সরকার,বিপ্লব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও দিনভর আযোজিত এ কর্মসূচীতে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার প্রায় শতাধিক স্পটে দোয়া মোনাজাত ও দরিদ্র ভোজনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *