কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের নেকরোজবাগে কালিন্দী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাহিদ হোসেন রনির নেতৃত্বে জাতীয় শোক দিবসে গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সোমবার দুপুরে নেকরোজবাগ ক্লাবের সামনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মোহাম্মদ স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসলিম ঢালী ও জাহিদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
