কিংবদন্তি অভিনেতা ব্রুস লির জন্মদিন আজ

অনলাইন ডেস্কঃ আজ থেকে ৮০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নাটাউনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক, মার্শাল আর্ট ব্রুস লি। যদিও শৈশবে তার বেশিরভাগ সময় কেটেছে হংকংয়ে।

বেশ ছোট বয়সেই মার্শাল আর্টে নিজের উদ্ভাবনী কারুকার্য দেখিয়ে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পেয়ে যান। ছোটবেলা থেকেই জীবনযুদ্ধের সঙ্গে বড় হতে থাকা ব্রুস লির পুরো জীবনটাই যেন একটি নাটকীয়তা।

মাত্র ১৮ বছর বয়সে মার্শাল আর্টের ওপর হংকংয়ের শ্রেষ্ঠত্ব অর্জনের পর নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। শারীরিক কসরতের অনুষ্ঠান থেকে টেলিভিশন যাত্রা শুরু তার। ছোট বয়সেই বিশটিরও বেশি হংকংয়ের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছিলেন।

এরপর একসময় অগ্রসর হতে থাকেন হলিউডের দিকে। প্রথমে স্ট্যান্টম্যান এবং বেশ কিছু ছোট চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

ক্যারিয়ারে ‘দ্য বিগ বস’, ‌‌‘ফিস্ট অব ফিউরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা লি পেয়ে যান আকাশচুম্বি জনপ্রিয়তা।

তবে ক্যারিয়ারকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি এই কিংবদন্তি। ১৯৭৩ সালের ২০ জুলাই মাত্র ৩২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রুস লি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *