নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে দ্রুত সম্মেলনের নির্দেশ সালমান এফ রহমানের

মো. নাজমুল হোসেন : দীর্ঘ ৬বছর পর নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আপনারা সফল নাকি ব্যর্থ হবেন তার প্রমাণ দেওয়ার সুযোগ এসেছে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সম্মেলন দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন মানুষের আস্থা অর্জন করুণ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি আহবায়ক কমিটির উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় সাংসদ বলেন, নবাবগঞ্জ উপজেলায় শুধু আওয়ামীলীগই নয়। যতগুলো সহযোগী সংগঠনের মেয়াদ শেষ হয়েছে সেই সব সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা কমিটির সাথে কথা বলে দ্রুত সম্মেলনের ব্যবস্থা করা হবে।
সালমান এফ রহমান বলেন, কমিটি নিয়ে আলোচনা সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। যারা কমিটির সদস্য হয়ে বলছেন এবারের কমিটির কোনো ভাই দ্বারা পরিচালিত হবে না। যারা বলছেন এবারের কমিটিতে কোনো গ্রুপ নেই, মূলত তারাই কোনো ভাই দ্বারা পরিচালিত হন এবং তারাই গ্রুপিংয়ের মাস্টার মাইন্ড।

সাংসদ বলেন, আপনারা একদম তৃনমূল থেকে আওয়ামীলীগের সদস্য গ্রহন করে একটি ডাটাবেজ তৈরী করবেন। যা কম্পিউটারের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি। এতে প্রবীন ও নবীন নেতা কর্মীরা সবাই মূল্যায়িত হবে।

তিনি আরও বলেন, আমি নবাবগঞ্জকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং ভুমিদস্যুর ব্যাপারে প্রশাসনকে জিরো টলারেন্স থাকার ঘোষণা দিয়েছি। আপনারাও এব্যাপারে সচেতন থাকবেন।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে যুগ্ম-আহবায়ক ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ইব্রাহিম খলিল, মো. ফজলুল হক ফজল, নন্দলাল সিং, প্রবীর সাহা, শেখ হান্নান উদ্দিন, সাইদুর রহমান ফিরোজ, ইউসুফ হারুন টিপু, মনিরুজ্জামান তুহিন, মো. হারুণ, ডা. বাবুল, মোজাম্মেল হক টিপু, ওমর খান, আজহার উদ্দিন কাজল, অধ্যক্ষ আনোয়ার হোসেন, এ্যাড. নান্নু মিয়া, এ্যাড. আকমল হোসেনসহ কমিটির প্রায় সকল সদস্যগণই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *